চট্টগ্রামে মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় তার স্বামী এসপি বাবুল আক্তার আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো নজরদারিতে নেই বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তবে বাবুল আক্তার তার স্ত্রী হত্যার ঘটনায় সম্পৃক্ত কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো জবাব দেননি মন্ত্রী।
খুনিদের ব্যাপারে এসপি বাবুল আক্তারের কাছে কোনো তথ্য আছে কিনা তা জানতেই তাকে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বাবুল আক্তারকে নিয়ে কিছু গণমাধ্যমে যে সংবাদ প্রচার হয়েছে তা সঠিক নয় বলেও দাবি তার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ মামলার তদন্ত চলছে— তদন্তেই সবকিছু বেরিয়ে আসবে।
উল্লেখ, গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি মোড়ে গুলি ও ছুরিকাঘাতে খুন হন এসপিপত্নী মাহমুদা খুন হন।