মাদক নিয়ন্ত্রণে কোনো ছাড় নয়— এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস’ ২০১৬ উপলক্ষে রাজধানীতে আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আইনের দূর্বলতায় মাদক পাচারকারীরা পার পেয়ে যায়— উল্লেখ করে মন্ত্রী বলেন, সুষ্ঠু বিচার নিশ্চিতে একটি আলাদা বিচারিক আদালত করার উদ্যোগ নিয়েছে সরকার।
এছাড়া মাদকের পাচার রোধে দেশের সীমান্তবর্তী দেশগুলোর সঙ্গে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: