জাতীয়

জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপেক্ষা করে পদোন্নতি দেয়া হয়নি: আশরাফ

সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপেক্ষা করে প্রশাসনে পদোন্নতি দেয়া হয়নি—সংসদে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

মঙ্গলবার সংসদে টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদ অধিবেশনে সাংসদ মামুনুর রশীদ কিরণের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, উপ-সচিবসহ অন্যান্য পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি দেয়ার জন্য পরীক্ষা প্রথা চালু করতে সরকারের আপাতত কোনো পরিকল্পনা নেই।

পরে সংসদ অধিবেশনে বাজেটের সাধারণ আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

ব্যাংক খাতে লুটপাট ও শেয়ারবাজার ধসের ঘটনাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অব্যবস্থাপনায় বাজেটে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেই মুহাম্মদ এরশাদ অর্থমন্ত্রীর কাজের সমালোচনা করে বলেন, ঋণ খেলাপীদের টাকা অবলোপন করার ক্ষমতা কাউকে দেয়া হয়নি।

একইসঙ্গে রিজার্ভ ব্যাংক থেকে চুরিকৃত টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাজেটে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা না থাকায় বিরূপ মন্তব্য করেন এরশাদ।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বাজেট আলোচনায় অংশ নিয়ে বলেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ সরকারের সময়েই দেশের উন্নয়ন হয়েছে, অন্যকোনো সরকার কোনো উন্নয়ন করেনি।

তিনি বলেন, বিএনপির সময় দেশে হাওয়া ভবনের উন্নয়ন ছাড়া আর কোনো কিছু হয়নি।

এরশাদ বলেন, জাতীয় পার্টি দায়িত্বশীল বিরোধীদল হিসেবে সংসদে ও সংসদের বাইরে সরকারের ভাল কাজে সহযোগিতা ও খারাপ কাজের সমালোচনা করছে। কারণ বিরোধীদল হিসেবে জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা রয়েছে।

স্বাভাবিক প্রাণোচ্ছল ভাষায় একটি সুন্দর বাজেট উপস্থাপনের জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বাজেট একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনার রূপরেখা।

ব্যাংকে সাগর চুরির দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ঋণ খেলাপীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই ঋণ খেলাপীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গত ১০ বছরে দেশের সাড়ে ৪ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই পাচার হওয়া টাকা ফেরত আনতে পারলে আর ঘাটতি বাজেট দিতে হতো না, জনগণের ওপর কর ও ভ্যাট আরোপ করতে হতো না।

তিনি বলেন, পানামা পেপার্সে এদেশের অর্থ পাচারকারীদের নাম প্রকাশিত হয়েছে। এসব চিহ্নিত পাচাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ব্যাংকের রিজার্ভ ও টাকা লুটপাটকারীও শেয়ার বাজার কেলেঙ্কারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে এইচ. এম. এরশাদ বলেন, এ ব্যাপারে একটি স্বেতপত্র প্রকাশ করতে হবে।

তিনি বলেন, লুটপাট ও অর্থ পাচার ঠেকাতে পারলে দেশের প্রবৃদ্ধি আরো অনেক বৃদ্ধি পেত এবং দারিদ্রের হার আরো নিচে নেমে আসতো।

গুপ্ত হত্যা বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠার আহবান জানিয়ে তিনি বলেন, আইনের শাসন ও উন্নয়ন একে অপরের পরিপূরক। আইনের শাসন না থাকলে সকল উন্নয়ন কর্মকাণ্ড ম্লান হয়ে যায়।

এইচ. এম. এরশাদ জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান ও শিক্ষার মানোন্নয়নের জন্য স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান।

জাতীয় পার্টি সবসময় আওয়ামী লীগের সাথে ছিল উল্লেখ করে তিনি বলেন, ১৯৯১ সালের সংসদ থেকে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ এক সাথে সংসদ থেকে পদত্যাগ করে যুগপৎ আন্দোলনের মাধ্যমে খালেদা সরকারের পদত্যাগ ঘটিয়ে ২১ বছর পর সরকারের দায়িত্ব গ্রহণে আওয়ামী লীগকে জাতীয় পার্টি সহযোগিতা করে। পরবর্তীতে মহাজোট গঠন করে আওয়ামী লীগকে বিশাল জয় এনে দিয়েছিল। সর্বশেষ দশম জাতীয় সংসদ নির্বাচনেও জাতীয় পার্টি অংশ নিয়ে দেশের গণতন্ত্র রক্ষায় সহযোগিতা করে।

তিনি প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রাদেশিক সরকার গঠনের দাবি জানান।

একই আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ না করলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কোনো আলোচনা হবে না।

সরকার পরিবর্তন করতে হলে ভোটের মাধ্যমেই আসতে হবে বিএনপিকে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ