জাতীয়

ঢাকা শহরে অপরাধ করে কেউ পার পাবে না: ডিএমপি কমিশনার

আছাদুজ্জামান মিয়া
আছাদুজ্জামান মিয়া

ঢাকা শহরে অপরাধ করে কেউ পার পাবে না বলে জানিয়েছেন ঢাকা মহনগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আগামী ছয় মাসে রাজধানীর ভাড়াটেদের ডাটাবেইস তৈরির কাজ শেষ হবে বলেও জানান আছাদুজ্জামান মিয়া।

বিদেশের উন্নত শহরের মতো কম্পিউটারের বাটনে চাপ দিয়ে তথ্য জানা যাবে— এরইমধ্যে ডেটাবেইস থেকে তথ্য পেয়ে অনেক অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

আগামী দুই বছরের মধ্যে সিঙ্গাপুরের মতো সরকারি-বেসরকারিভাবে পুরো ঢাকা শহর সিসিটিভি ক্যামেরার (ক্লোজ সার্কিট ক্যামেরা) আওতায় আনা সম্ভব হবে বলেও জানান তিনি।

ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে—উল্লেখ করে জঙ্গি দমনে সকলের সহযোগিতাও চান ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, একটি কুচক্রী মহল দেশে নানা ধরনের ষড়যন্ত্র করছে—তবে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধী, জঙ্গি দমনে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

অন্যান্যবারের চেয়ে এবারের ঈদ আরো বেশি উৎসবমুখর হবে আশা করে ডিএমপি কমিশনার বলেন, ঈদ উপলক্ষে টানা নয় দিন ছুটি রয়েছে। এ কারণে এবার অনেক বেশি মানুষ ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যাবেন। ঘরমুখী মানুষের নির্বিঘ্নে যাতায়াতের জন্য ও ঈদের সময় রাজধানীর নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

নগরীর মার্কেট, লঞ্চ-বাস টার্মিনাল ও রেলস্টেশনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে— চুরি-ডাকাতি ঠেকাতে ডিএমপির পক্ষ থেকে চেকপোস্ট, টহলের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতি ও ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এ সভার আয়োজন করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ