শিক্ষার্থীদের যাতাযাতের সুবিধার্থে রাজধানীর ২টি শিক্ষা-প্রতিষ্ঠানে ৪টি বাস উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার গণভবনে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় ও আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজকে বাসগুলো উপহার দেন।
এর আগে নিটল-নিলয় গ্রুপের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ প্রধানমন্ত্রীর হাতে অনুদান হিসেবে ৪টি গাড়ির চাবির রেপ্লিকা হস্তান্তর করেন।
এ সময় প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানটির এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীরা যেনো সঠিকভাবে বাস থেকে উপকৃত হয় সে বিষয়ে নজর দিতে হবে।
এছাড়াও স্কুল জীবনের কথা স্মরণ করে স্কুল ফাঁকি দিয়ে দেয়াল টপকে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের স্মৃতিও রোমন্থন করেন প্রধানমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: