জাতীয়

শর্টসার্কিটের কারণেই উত্তরায় আলাউদ্দিন মার্কেটে বিস্ফোরণ

আলাউদ্দিন মার্কেট
আলাউদ্দিন মার্কেট
লিফটের তার ছিড়ে নয় বৈদ্যুতিক বা গ্যাসের লাইনের শর্টসার্কিটের কারণেই রাজধানীর উত্তরায় আলাউদ্দিন মার্কেটে বিস্ফোরণ ঘটেছে। এমনটাই ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা আর এ দুর্ঘটনায় মার্কেটের বেজমেন্টে লোকেরাই হতাহত হন। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে তদন্তকালে এসব কথা বলেন তারা। এদিকে ওই ঘটনায় দোকানপাটের তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন মালিকরা। তবে, রাজউকের অনুমোদন আর মেরামত শেষে মার্কেটটি খুলে দিতে মাসখানেক সময় লাগবে বলেও জানিয়েছেন তারা। উত্তরার ৩ নম্বর সেক্টরের সাত নাম্বার রোডের আলাউদ্দিন ট্রপিকাল টাওয়ার। ১৫ তলা এ ভবনের ৬ তলা পর্যন্ত রয়েছে মার্কেট। আর এ মার্কেটের জন্য ভবনের ৬টির মধ্যে তিনটি লিফট ব্যবহার করা হতো। গত শুক্রবার সন্ধ্যায় বেজমেন্টে বিস্ফোরণে ঘটনাস্থলেই ৪ জন ও পরে আরও ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত হন অর্ধশতাধিক। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গুরুতর দগ্ধ হয়ে এখোনো চিকিৎসাধীন আছে একই পরিবারের দুই শিশু। প্রাথমিকভাবে ধারণা, লিফটের তার ছিড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটির সদস্যরা মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন শেষে জানিয়েছেন, গ্যাস বা বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এছাড়া এতে শুধুমাত্র বেজমেন্টের নামাজ ঘর ও ট্রপিকাল হাউজিংয়ের অফিসে থাকা লোকেরাই হতাহত হন বলে জানিয়েছেন তারা। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছেন তারা। এর আগে ২০১২ সালে মার্কেটের লিফটে সমস্যা হয়েছিল বলে জানিয়েছেন অনেকে। তবে তা খুব বড় ধরণের কিছু ছিল না বলেও জানান তারা। লিফটে কোনো সমস্যা ছিল না উল্লেখ করে মালিক পক্ষ দাবি করছে এটি নিতান্তই দুর্ঘটনা। মেরামত শেষে মার্কেটটি খুলে দিতে মাসখানেক সময় লাগবে বলেও জানিয়েছেন তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ