রাজধানীর উত্তর বাড্ডার প্রিমিয়াম প্লাজায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৪তলা ওই ভবনে আগুন লাগে। টানা সাড়ে ৭ ঘণ্টা চেষ্টার পর বুধবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, রাত ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সকালে সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সম্ভব হয়।
তিনি আরো বলেন, আগুনের এ ঘটনায় কেউ হতাহত হয়নি তবে ভবনটির প্রথম ৪ তলায় আসবাবপত্রের দোকান ছিল। সেখানে ব্যাপক ক্ষতি হয়েছে আর আগুন ছড়িয়ে পড়ার আগেই ভবনের বাসিন্দারা ছাদে আশ্রয় নেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে অনেককে উদ্ধার করেছেন।
আর ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, ভবনের নিচের ফ্লোরগুলোতে বেশ কিছু আসবাবপত্রের দোকান থোকায় আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বেগ পেতে হয়।