দেশে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত ক্ষেত্র পাসপোর্ট বিভাগ, টিআইবি'র এ তথ্য সঠিক নয়— বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক।
বুধবার টিআইবির প্রকাশিত এ প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সচিব বলেন, পাসপোর্ট খাত নিয়ে টিআইবি'র এ অভিযোগ অতীতের ক্ষেত্রে সত্য হলেও, বর্তমানে প্রযোজ্য নয়।
পাসপোর্ট খাত এখন অনেক বেশি স্বচ্ছ ও সেবাধর্মী এবং এ খাতে দুর্নীতি অনেক কমেছে বলে মন্তব্য করেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: