বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে একথা জানান ঢাকা সফরে আসা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ফ্র্যাঙ্ক লবিয়ন্দ।
সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সংকট— উল্লেখ করে এ সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার বাড়ানোর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় বিমানবন্দর ও বেসামরিক বিমান চলাচলের নিরাত্তায় যথেষ্ট অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী।
এর পাশাপাশি সন্ত্রাস-জঙ্গিবাদ-উগ্রবাদ দমনে সহযোগিতা আরো জোরদারে একমত হন তারা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতিরও প্রশংসা করেন মার্কিন প্রতিনিধি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: