জাতীয়

রোজার শেষে জমে উঠেছে ঈদ বাজার

ঈদ বাজার
ঈদ বাজার

জেলা শহর বরিশালের ছোট বড় সব মার্কেট ও শপিংমলগুলো ক্রেতাদের পদচারণায় মুখর। দেশি-বিদেশি নানা রকম শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, জুতাসহ সবকিছুর সমাহার দোকানগুলোতে।

জমে উঠেছে খাগড়াঝড়ি ও গাজীপুরের ঈদ বাজারও। জেলা শহরের মার্কেট ও শপিংমলগুলোতে উপচে পড়া ভিড়। ক্রেতাদের আকৃষ্ট করতে নতুন, বাহারি ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। পাশাপাশি দর্জি দোকানগুলোতে ব্যস্ত সেলাই কারিগররাও।

ঈদের আগেই ক্রেতাদের হাতে পোশাক তুলে দিতে দর্জি দোকানগুলোতে ব্যস্ত সময় পার করছেন সেলাই কারিগররা।

পছন্দের পোশাকের সঙ্গে মিলিয়ে জুয়েলারি কিনছেন কেউ কেউ। দাম নিয়ে কোন অভিযোগ নেই ক্রেতাদের।

এদিকে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভিড় খাগড়াছড়ির মার্কেটগুলোতে। ভারতীয় সিনেমা সিরিয়াল আর সিরিয়ালের বিভিন্ন জনপ্রিয় চরিত্রের নামে পোশাকগুলো বেশ বিক্রি হচ্ছে।

জমে উঠেছে গাজীপুরের ঈদ বাজারও। সাধ আর সাধ্য মিলিয়ে প্রিয়জনের পোশাকটি কিনতে ব্যস্ত সবাই। চলছে যাকাতের কাপড় কেনাও। তাই তো এই মার্কেট থেকে সেই মার্কেটে, ঘোরাঘুরি দর কষাকষি শেষে কেনাকাটা। জুতা ও প্রসাধন সামগ্রীর দোকানেও বেশ ভিড়।

ঈদের আগে আগে ক্রেতাদের ভিড় আরো বাড়বে বলে আশা ব্যবসায়ীদের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ