আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে এবার মহাসড়কে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে প্রচেষ্টা নেয়া হচ্ছে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আর যাত্রাপথে ভোগান্তি কমাতে মহাসড়কে উল্টোপথে চলাচল না করতে ভিআইপিদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।
এদিকে, ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক চার লেনের কাজ চললেও বিকল্প ব্যবস্থা থাকায় ওই পথগুলোতে যানজট হবে না বলে তিনি আশা প্রকাশ করেছেন।
ঈদযাত্রাসহ সার্বিক নিরাপত্তায় সর্বোচ্চ তৎপরতার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আসছে ঈদ। এরইমধ্যে ঘরমুখো মানুষের ব্যতিব্যস্ত যাত্রা শুরু হয়ে গেছে। সড়ক-মহাসড়কে দুর্ঘটনায় হতাহত, চাঁদাবাজি, ছিনতাইয়ের ঘটনা এড়াতে আশ্বাস দিয়েছে সরকার।
সংশ্লিষ্ট মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোসহ মহাসড়কে যাত্রা নির্বিঘ্ন করতে সরকার সতর্ক রয়েছে।
তিনি আবারো বলেন, রাস্তার কারণে যানজট হবে না।
জনস্বার্থে মহাসড়কে উল্টোপথে চলাচল না করতে ভিআইপিদের প্রতি আহ্বান জানান।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক চারলেনের উদ্বোধন আগামী ২ জুলাই হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, চারলেনে উন্নীতকরণের কাজের কারণে যানজট হবে না।
ঈদযাত্রা ঝঞ্ঝাটমুক্ত রাখতে মহাসড়কে তৎপরতার আশ্বাস দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীও।
এছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিতেও সতর্ক থাকার আশ্বাস দিয়েছে ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া।