জাতীয়

দুপুরে দায়িত্ব বিকেলে গ্রেপ্তার হলেন অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি

অগ্রণী ব্যাংক
অগ্রণী ব্যাংক

দায়িত্ব নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান খানকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে মুন গ্রুপকে ১০৮ কোটি টাকা ঋণ দেয়া এবং পর্যায়ক্রমে ৯৪ কোটি ৮০ লাখ টাকা উত্তোলনের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

দুদকের উপপরিচালক বেনজীর আহমেদ বলেন, দুপুরেই তিনিসহ আট জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা করা হয়েছে।

ওই মামলার এজাহারভুক্ত আরও দুই ব্যাংক কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

তারা হলেন: ব্যাংকটির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আখতারুল আলম ও সহকারী মহাব্যবস্থাপক মো. শফিউল্লাহ।

মামলার অন্য আসামিরা হলেন: ব্যাংকটির সদ্য অপসারিত এমডি সৈয়দ আবদুল হামিদ, মুন গ্রুপের স্বত্বাধিকারী মিজানুর রহমান, অগ্রণী ব্যাংকের সাবেক ডিএমডি মো. মোফাজ্জল হোসেন, ডিজিএম (অবসরপ্রাপ্ত) আমিরুল ইসলাম, প্রধান শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার রফিকুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে এবং অন্যদের লাভবান করে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ করেছেন। রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ৫৫৫ নম্বর প্লটে মিজানুর রহমানের বৈধ মালিকানা ছিল না। ওই জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলছিল। তাছাড়া রাজউক অনুমোদিত বৈধ নকশাও ছিল না। বিতর্কিত ওই জমিতে নির্মাণাধীন একটি ভবনের অস্বাভাবিক নির্মাণ ব্যয় ও আয় দেখিয়ে মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে মুন গ্রুপকে ১০৮ কোটি টাকা ঋণ দেয় ব্যাংক। মঞ্জুর হওয়া ঋণ থেকে পর্যায়ক্রমে ৯৪ কোটি ৮০ লাখ টাকা তুলে নিয়ে ব্যাংক তথা রাষ্ট্রের ওই পরিমাণ অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেন সংশ্লিষ্টরা।

এর আগে সকালে অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করা হয়। ক্ষমতার অপব্যবহার করে ৭৯২ কোটি টাকা ঋণ বিতরণ করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত এক চিঠিতে আবদুল হামিদকে অপসারণের নির্দেশ দেয়া হয়। এরপর দুপুরের দিকে ব্যাংকের ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেয়া মিজানুর রহমান খানকে। তিনি অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই দায়িত্বের অতিরিক্ত হিসেবে এমডির দায়িত্ব দেয়া হয় তাকে।

দায়িত্ব পাওয়ার পর মিজানুর রহমান দুদকে হাজিরা দিতে যান।

দুদক সূত্র জানায়, আজ বিকেলে দুদকের উপপরিচালক বেনজীর আহমেদ সেগুনবাগিচা এলাকা থেকে মিজানুর রহমান খানকে গ্রেপ্তার করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ