জাতীয়

থানচি উপজেলায় ২০ হাজার মানুষ খাদ্য সংকটে

থানচি উপজেলা
থানচি উপজেলা

বান্দরবানের থানচি উপজেলায় ৫ হাজার পরিবারে ২০ হাজার মানুষ এখনো খাদ্য সংকটে রয়েছে বলে দাবি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ব্রাক।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ব্রাক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বান্দরবানের খাবারের চাহিদার সার্বিক পরিস্থিতি তুলে ধরে বেসরকারি প্রতিষ্ঠান ব্রাক।

এ সময় প্রতিষ্ঠানটির প্রকল্প পরিচালক, খাদ্য সংকট দূর করতে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেত সরকারের কাছে অনুরোধ জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, খাবারের খোঁজে এলাকাবাসী গভীর জঙ্গলে প্রবেশ করায় মশার কামড়ে ম্যালেরিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। তবে খাবরের পাশাপাশি আর্থিক সহায়তা পেলে আগামী ২ বছরের মধ্যে বান্দরবানের খাদ্য ঘাটতি মেটানো সম্ভব।

আরো জানানো হয়, খাদ্য সংকটের পাশাপাশি এখানকার প্রায় ২৩০০ মানুষ ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে এসব মানুষকে সহায়তা করা না হলে আগামীতে দুর্গম এ এলাকা জনশূন্য হয়ে পড়বে।

অনাবৃষ্টি ও সাঙ্গু নদীতে পানি প্রবাহ কমে যাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার চারটি ইউনিয়নে এবার জুম চাষ হয়নি। এর ফলে ওই এলাকাগুলোতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। দুর্গম পাহাড়ি এসব এলাকার ২০ হাজার মানুষের কাছে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ১০০ মেট্রিকটন খাবার বরাদ্দ দিলেও এখনো কমেনি খাদ্য সংকট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ