ঈদে টিকেটের কালোবাজারি বন্ধে এবং যাত্রী দুর্ভোগ কমাতে ট্রেন ও বাসের টিকেট বিতরণ ব্যবস্থা বিকেন্দ্রীকরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘ঈদ যাত্রায় দূর্ভোগ: নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহবান জানান।
মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদে টিকেটের জন্য ট্রেন এবং বাস কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। অনেক সময় নারীদেরও টিকেটের জন্য লাইনে দাড়িয়ে সারারাত পার করে দিতে হয়। যাত্রীদের এ দুর্ভোগ কমাতে বিভিন্ন শপিংমলে টিকেট কেনা-বেচার জন্য বুথ স্থাপনের পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীর, ঈদের কয়েকমাস আগে থেকে অগ্রিম টিকেট বিক্রির পরামর্শ দেন। এতে ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ কমার পাশাপাশি সুষ্ঠভাবে পরিবহন ব্যবস্থা পরিচালনা সম্ভব হবে বলেও জানান তিনি।