ভুয়া চিঠি দিয়ে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে প্রশিক্ষিত শিবির কর্মীরা— অভিযোগ ১৪ দল নেতাদের।
শুক্রবার সকালে সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধবিহারে গিয়ে বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে মতবিনিময়কালে তারা এ কথা বলেন।
নেতারা বলেন, এসব করে অসাম্প্রদায়িক বাংলাদেশের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা হচ্ছে। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেয়া হবে না। এদেশে সাম্প্রদায়িক সম্পীতির ইতিহাস বিশ্বে বিরল। অসাম্প্রদায়িক এ চেতনাকে ধ্বংসের পায়তারা চলছে।
যখন দেশে গণতন্ত্র সুসংহত তখনই অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলে জানালেন ১৪ দলের সমন্বয়ক মো নাসিম বলেন, জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের কাছে সাম্প্রদায়িক শক্তি পরাস্ত হবেই।
সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুব্ধ সকলকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান মো. নাসিম।
প্রসঙ্গত, হত্যার হুমকি দিয়ে গত ২৮ জুন, রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধবিহারের ধর্মগুরু শুদ্ধানন্দ মহাথেরোকে চিঠি পাঠানো হয়। এরপর থেকেই নিরাপত্তা আরো বাড়ানো হয় এ বৌদ্ধবিহারে।