রাজধানীর গুলশানে কূটনৈতিক এলাকার রেস্তোরাঁয় জঙ্গিদের জিম্মি ঘটনার শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে— বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।
জনস্বার্থে টেলিভিশনে সরাসরি সম্প্রচার বন্ধ রাখতেও গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।
রাজধানীর গুলশানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনায় শুক্রবার রাত সোয়া ১১টার দিকে সাংবাদিকদের এ তিনি কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, স্প্যানিস রেস্তোরাঁয় সন্ধ্যায় কয়েকজন বন্দুকধারী প্রবেশ করে এবং সেখানে থাকা কয়েকজনকে জিম্মি করে। পরে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করতে থাকে।
তিনি আরো বলেন, প্রতিটি প্রাণই মূল্যবান— যারা হোটেলে খেতে গিয়ে ছিলেন তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে হবে। বিপদগামীদের সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: