রাজধানীর পাঁচ তারকা হোটেলের বাইরে যেসব রেস্তোরাঁয় বিদেশিদের যেতে দেখা যেতো তাদের মধ্যে অন্যতম হোলি আর্টিজান। রেস্তরাটিতে বিশেষ করে সকালে ও রাতে বেশি ভিড় দেখা যেতো। গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের শেষ দিকে অবস্থিত এ রেস্তোরাঁটি বেশ চমৎকার সাজানো গোছানো।
হোলি আর্টিজান! রাজধানীর গুলশানে অবস্থিত একটি অভিজাত রেস্তরা। দ্বিতল ভবনের এ রেস্তরাঁর মূল প্রবেশদ্বার একটি। ঢুকতেই দেখা যায় চমৎকার একটি খোলা জায়গা।
ডান দিকে রেস্তরার বাইরে দিকেও রয়েছে বসার চমৎকার পরিবেশ। আবার বাইরের লনেও ওপরেও রয়েছে বসার ব্যবস্থা। রোস্তোরাঁটির ভেতরে এক সঙ্গে ৫০ থেকে ৬০ জন বসতে পারেন।
এ রেস্তরায় বিদেশিদেরকেই বেশি ভিড় করতে দেখা যেতো।
হোলি আর্টিজানের মূল ফটক দিয়ে ঢুকে সোজা গেলেই চোখে পড়ে বেকারি। সকালের দিকে বেকারিতে ভিড় বেশি হয়।
এ কমপাউন্ডের ভেতরে ওকিচেন নামে আরো একটি রেস্তরা রয়েছে, সেখানেও ভিড় করে বিদেশিরা।