রাজধানীর গুলশানের কূটনৈতিক এলাকার রেস্টুরেন্ট হোলি আর্টিজানে জঙ্গিদের জিম্মি ঘটনার পর ঢাকাজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবার রাতে হামলার পর ভোররাতেই অ্যালার্ট জারি করা হয়।
কয়েকস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে রেস্টুরেন্টকেন্দ্রিক ৪ কিলোমিটার এলাকাজুড়ে। এছাড়া রাজধানীর সকল হোটেল ও রেস্টুরেন্টগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরইমধ্যে বিমানবন্দর এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের বিশেষায়িত ক্রাইসিস রেসপন্স টিম বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ সর্তক অবস্থায় রয়েছে। বিমানবন্দর র্যাব সদস্যরাও টহল অব্যাহত রেখেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: