জাতীয়

এবার নির্বিঘ্ন হবে মানুষের ঈদ যাত্রা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

এই পথে যাতায়াতকারী মানুষের ঈদ যাত্রা এবার নির্বিঘ্ন হবে—উল্লেখ করে রাজধানী ঢাকার সঙ্গে সারাদেশের সঙ্গে যোগাযোগ সহজ ও দ্রুত করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চারলেনে উন্নীত দুই মহাসড়কের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা-চট্টগ্রাম এবং জয়দেবপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়কের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ এই দুটি মহাসড়কেই দীর্ঘ যানজটের কারণে সময় ও অর্থ অপচয় হতো। মহাসড়ক দুটি চারলেনে উন্নীত করার ফলে এবার ঘরমুখো মানুষের ঈদযাত্রা দ্রুত ও নির্বিঘ্ন হবে।

অর্থনৈতিক উন্নয়নে রাজধানী ঢাকার সঙ্গে পুরোদেশের যোগাযোগ ব্যবস্থা দ্রুত ও সহজ করতে চায় সরকার বলেও জানান শেখ হাসিনা।

দ্রুত, নিরবচ্ছিন্ন ও নিরাপদ মহাসড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর- ময়মনসিংহ দুটি জাতীয় মহাসড়ক চারলেনে উন্নীত করার প্রকল্প গ্রহণ করে সরকার।

প্রায় ৪ হাজার টাকা ব্যয়ে দাউদকান্দি টোল প্লাজা হতে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত ১শ ৯০ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীত করা হয়। অন্যদিকে জয়দেবপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ পর্যন্ত ৮৭ কিলোমিটার মহাসড়ক চারলেন করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ