জাতীয়

গুলশানে সন্ত্রাসী হামলায় রাষ্ট্রপতির তীব্র নিন্দা

আবদুল হামিদ
আবদুল হামিদ

রাষ্ট্রপতি আবদুল হামিদ ঢাকার গুলশান এলাকায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

শনিবার রাষ্ট্রপতির প্রেসসচিব বলেন, 'জিম্মি সংকটের অবসানে যৌথ বাহিনী প্রশংসনীয় ভূমিকা রাখায় তাদেরও ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।'

তিনি জিম্মি সংকট চলাকালে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

এছাড়া রাষ্ট্রপতি কয়েকজন জিম্মি ও সংকট অবসানে দায়িত্ব পালনের সময় দুই পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় গভীর শোকও প্রকাশ করেন।

রাষ্ট্রপতি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমাবেদনা জানান। তিনি আহতদের আশু সুস্থতাও কামনা করেছেন।

তিনি জিম্মি সংকটের অবসানে যৌথ অভিযানে অংশ নেয়া যৌথ বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, আইন প্রয়োগকারী সংস্থা আগামীতে দেশের যে কোনো প্রয়োজনে যথাযথ ভূমিকা পালন করতে সক্ষম হবে।

বাংলাদেশের রাষ্ট্রপতি এ ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন এবং সংকট অবসানে দ্রুত পদক্ষেপের জন্য তাকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি ভূটানের রাজা জিগমে খেসার ন্যামঘায়েল ওয়াংচুকের আমন্ত্রণে বর্তমানে দেশটিতে চার দিনের সফরে রয়েছেন।

একদল বন্দুকধারী শুক্রবার রাতে গুলশানের কূটনৈতিক এলাকায় হলি আর্টিজেন বেকারিতে হামলা চালায় এবং বিদেশিসহ কয়েকজনকে জিম্মি করে। পরে সংকট অবসানে যৌথ বাহিনী ওই ভবনে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ