জাতীয়

গুলশানের হলি আর্টিজেন পরিদর্শন করেছে সিআইডি

হলি আর্টিজেন
হলি আর্টিজেন

গুলশানে ২ নম্বরের হলি আর্টিজেন বেকারি পরিদর্শন করেছে সিআইডি ও ডিবি'র ৫ জন করে মোট ১০ জনের প্রতিনিধিদল।

রোববার সিআইডির পরিদর্শক আবুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সফররত জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারা ও ঢাকায় দেশটির রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে।

এদিকে, ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।

সাক্ষাৎ শেষে তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি সংকটে পাশে থাকার আশ্বাস দিয়েছে ইতালি।

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে বিশেষ করে হলি আর্টিজান বেকারি ও এর আশপাশে এখন ভূতুড়ে ও থমথমে পরিবেশ।

পুরো এলাকাটাই আইন-শৃঙ্খলা বাহিনীর ‘ক্রাইম সিন’ সীমানা দিয়ে ঘেরা। ভেতরে চলছে তদন্ত কার্যক্রম। বাইরে সাংবাদিকদের ব্যস্ত দায়িত্ব পালন। রয়েছে বিদেশি গণমাধ্যমের উপস্থিতিও।

ঘটনার রাতে ও পরদিন, হলি আর্টিজানের আশপাশের বাসিন্দারা যারা নিরাপত্তার স্বার্থে ওই জায়গা ছেড়ে চলে গিয়েছিলেন ফেরার সময়েও স্বস্তি নেই তাদের। কঠোর তল্লাশির পরেই কেবল ঢুকতে পারছেন তারা।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশান ২ নম্বরের হলি আর্টিজেন বেকারিতে একদল অস্ত্রধারী ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। শনিবার সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী।

পরে দুপুরে সংবাদ সম্মেলন করে আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার রাতেই ২০ জনকে কুপিয়ে হত্যা করা হয়। ৭ হামলাকারীর মধ্যে ৬ জন নিহত এবং ১২ জনকে উদ্ধার করার কথা নিশ্চিত করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ