রাজধানীর গুলশানে হোলি আর্টিসান রেস্তোরাঁয় সশস্ত্র জঙ্গিদের কবল থেকে জিম্মিদের উদ্ধারে কমান্ডো অভিযানের একটি ভিডিও ফুটেজ শনিবার থেকে সামজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার পেয়েছে।
ধারনা করা হচ্ছে রেস্তোরাঁর পাশের কোনো ভবনের জানালা দিয়ে মোবাইল ফোনে ধারন করা হয় ভিডিওটি। রেস্তোরাঁর ভিতরে হামলাকারীদের উপস্থিতি, জিম্মিদের বের হয়ে আসা ও "অপারেশন থান্ডারবোল্ট"র কিছু ছবি ভিডিওটিতে ধরা পড়ে।
হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় শনিবার সকালে সম্মিলিত বাহিনীর জিম্মি উদ্ধার অভিযানের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।
প্রায় ১১ মিনিটের ভিডিওটি এক দক্ষিণ কোরীয় নাগরিক তার ফেসবুক পেইজে আপলোড করেন। যিনি রেস্তোরার পাশের ভবন থেকে ধারন করেছে বলে মনে করা হচ্ছে।
ভিডিওটিতে প্রথমে দেখা যায়, চার নারী ও এক শিশুসহ ছয় জনের একটি দল রেস্তোরা থেকে রেরিয়ে আসছেন। পরে বের হন আরো দুই জন। প্রথম গ্রুপটি দৃশ্যত বাংলাদেশি নাগরিক ও পরের দুজন জাপানি ও শ্রীলঙ্কান।
এরপরই ভিডিওতে দেখা যায় সেনাবাহিনীর প্যারাকমান্ডোদের অভিযান।
এপিসি ট্যাঙ্ক দিয়ে দেয়াল ভাঙার দৃশ্যাটিও দেখা যায় ভিডিওটিতে। তারপর প্যারাকমান্ডোদের রেস্তোরাঁয় প্রবেশ করতে দেখা যায়। এরপর শোনা যায় ব্যাপক গোলাগুলির আওয়াজ।