জাতীয়

রেস্তোরাঁর হামলাকারীরা জেএমবি সদস্য: আইজিপি

আইজিপি
আইজিপি

রাজধানীর গুলশানে স্প্যানিস রেস্তোরাঁ হলি আর্টিজেন বেকারিতে হামলাকারীরা জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য—তবে তাদের আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকতে পারে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

রোববার দুপুরে ঢাকা মেডিকেলে গুলশানে হামলায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আইজিপি বলেন, হামলাকারীরা জেএমবি সদস্য—তবুও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এ ধরনের হামলা যাতে না হয় তার বিষয়ে আমরা সজাগ রয়েছি।

এ বিষয়ে ঢাকারসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

হামলাকারী অপরাধীদের নামের তালিকা আগেই আমাদের কাছে ছিল—উল্লেখ করে তিনি বলেন, তারা বিভিন্ন সময় নাম পরিবর্তন করে অপরাধ কর্মকাণ্ড চালাতো।

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, অভিযানে নিহতদের জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া গেছে— তবে তারা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত ছিলো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, এই হামলার পর রাজধানীতে নিরাপত্তা আরো কঠোর করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ