রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন আগামীকাল সোমবার আর্মি স্টেডিয়ামে রাজধানী গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সকাল ১০টায় আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও শ্রদ্ধা নিবেদন করবেন। এ ছাড়া নিহত ব্যক্তিদের স্মরণে সারা দেশে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: