রাজধানীর গুলশানে জঙ্গি হামলার ঘটনায় প্রাথমিকভাবে আইএসের কোনো সম্পৃক্তা পাওয়া যায়নি— যেসব জঙ্গি সশস্ত্রবাহিনীর কমান্ডো অভিযানে মারা গেছে তারা সবাই দেশীয় জঙ্গি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার বিকেলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধান।
গুলশানের ইউনাইটেড হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি একথা বলেন।
জঙ্গি হামলার ঘটনা মোটিভ এখনই বলা যাচ্ছে না- তদন্ত শেষে তা বোঝা যাবে বলেও তিনি জানান।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটই এ ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছেন মন্ত্রী।
গুলশানে জঙ্গি হামলার ঘটনায় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস দায় স্বীকার করেছে। জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টিলিজেন্সে দায় স্বীকার করে বিবৃতি দেয়ার পরদিন হামলায় অংশ নেয়া জঙ্গিদের ছবিও প্রকাশ করেছে তারা। কমান্ডো অভিযান শেষে নিহত জঙ্গিদের ছবিও প্রকাশ করা হয় পুলিশ সূত্রে।
বিকেলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধান।
এসময়, প্রাথমিকভাবে এ হামলায় আইএসের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তবে হোলি আর্টিজান রেস্তোরাঁয় এ হামলার আসল কারণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না বলে মন্ত্রী জানান।
তিনি আরো জানান, পুলিশের নবগঠিত কাউন্টার টেরোরিজম ইউনিটই এঘটনায় মামলা দায়ের ও তদন্ত করবে।