জাতীয়

ঘরমুখো মানুষের ভিড় নেই কমালপুর স্টেশনে

রেলওয়ে স্টেশন
রেলওয়ে স্টেশন

ঈদের ছুটির চতুর্থ দিনেও ঘরমুখো মানুষের তেমন একটি ভিড় নেই রাজধানীর কমালপুর রেলওয়ে স্টেশনে। ট্রেন যথাসময়ে স্টেশনে আসায় এবং ছেড়ে যাওয়ায় এবার ভোগান্তি আগের চেয়ে অনেক কমেছে বলে জানিয়েছেন যাত্রীরা।

তবে বাসে যাত্রীদের ভীড় অন্যান্য দিনের চেয়ে তুলনামূলক বেশি হলেও সঠিক সময়েই রাজধানী ছাড়ছে বাসগুলো। সদরঘাট থেকেও যথাসময়ে ছেড়ে গেছে লঞ্চ।

ঈদ এলেই রাজধানীর কমলাপুর স্টেশনে দেখা যায় ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ওঠে কিংবা জানালা দিয়ে হুড়মুড় করে ঢোকার চিরচেনা দৃশ্য এবার দেখা যায়নি। আত্মীয় স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবার তেমন একটা বেগ পেতে হচ্ছে না রাজধানীবাসীদের।

বাবামায়ের সঙ্গে ট্রেনে করে ঝক্কিবিহীন ঈদযাত্রা উপভোগ্য ছোটদের কাছেও। এবারও ট্রেনের টিকেট বিক্রি আগে শুরু এবং অতিরিক্ত বগি সংযোজন করায় ঝক্কি ঝামেলা কম হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে, রাজধানীর বাস টার্মিনালগুলোতে টিকিট পাওয়া গেলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।

মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যাত্রীদের এ অভিযোগ অস্বীকার করেন।

এ সময় রাস্তায় গাড়িতে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দেন মন্ত্রী।

আর সদরঘাট থেকে লঞ্চগুলোও ঠিক সময়ে ছেড়ে যাওয়ায় তেমন একটা ভোগান্তি নেই বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ