জাতীয়

নিরাপত্তার বিষয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী

আবুল হাসান মাহমুদ আলী
আবুল হাসান মাহমুদ আলী

সন্ত্রাসবাদ বৈশ্বিক সমস্যা একক কোনো দেশের পক্ষে এর মোকাবিলা করা সম্ভব নয়—তবে বাংলাদেশ এ সমস্যা মোকাবেলায় কাজ করছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক এ কথা বলেন তিনি।

বৈঠকে গুলশান হামলা ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের আশ্বস্ত করে বলেন, সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের শিকড় খুঁজে বের করবে—নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। দেশের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিকদের কেউ আলোচনার বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে—এতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছে।

এ চ্যালেঞ্জ মোকাবিলায় অন্যান্য দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বাংলাদেশ কাজ করবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত প্রায় সব দূতাবাসের কূটনীতিকরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ