জাতীয়

গুলশান হামলা: উন্নয়ন প্রকল্পে অর্থায়নে প্রভাব পড়বে না

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

রাজধানীর গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলায় সাত জাপানের নাগরিক নিহত হওয়ার ঘটনায় উন্নয়ন প্রকল্পের অর্থায়নে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ঈদে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের ক্ষোভ প্রকাশ করেছন।

তিনি বলেন, তৈরি পোশাক শিল্প শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেয়ার জন্য মালিকদের অনুরোধ করা হলেও তারা তা রাখেননি- ফলে বাসের তুলনায় যাত্রী সংখ্যা বাড়ছে দুর্ভোগ বাড়ছে ঈদ যাত্রায়।

তবে মহাসড়কে যানজট দুর করতে এরইমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী আরো বলেন, যাত্রীদের কাছ থেকে যেসব বাস কোম্পানির বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জঙ্গি হামলার ঘটনায় মেট্রোরেল প্রকল্পে জাইকার অর্থায়ন বন্ধ হবে কিনা— তা জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, এমন কোনো আশঙ্কা নেই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ