ঈদের দিন প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
মঙ্গলবার জাতীয় ঈদগাহ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
প্রতি বছরের মতো এবারও জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত— তাই বেশ জোরেসোরেই চলছে ঈদগাহ প্রস্তুত করার আয়োজন।
আর এ কাজ দেখতে দুপুরে ঈদগাহে আসেন দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, এখানে প্রায় ১ লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন।
এছাড়া, যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া হয় তাহলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: