জঙ্গি উৎপাত সরকারের জন্য সাময়িক ধাক্কার সঙ্গে তুলনা করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ঘোলা পানিতে মাছ শিকার করতেই গুলশানে হামলার ঘটনা ঘটিয়েছে বিশেষ গোষ্ঠী।
বুধবার সকালে রাজধানীর গুলশানে সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলায় সরকারের অবস্থান তুলে ধরতে মিন্টু রোডের বাসভবনে সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।
জঙ্গিদের হামলাকে মানবতার বিরুদ্ধে যুদ্ধের সঙ্গে তুলনা করে তথ্যমন্ত্রী বলেন, জঙ্গিদের সঙ্গে নিয়ে সরকারকে জঙ্গি দমনের প্রস্তাব দিয়েছে বিএনপি।
অবৈধ পথে সরকার উৎখাতের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকার করতেই গুলশানে হলি আর্টেজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা চালানো হয়েছে—
বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো বলেন, জঙ্গিদের আড়াল করতে বিএনপি নেত্রী খালেদা জিয়ার জাতীয় ঐক্যের প্রস্তাব গ্রহণযোগ্য নয়।
জঙ্গিদের যে কোনো হামলা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান মন্ত্রী।
জঙ্গি উৎপাত সরকারের জন্য সাময়িক ধাক্কার সঙ্গে তুলনা করে তথ্যমন্ত্রী বলেন, ঘোলা পানিতে মাছ শিকার করতেই গুলশানে হামলার ঘটনা ঘটিয়েছে বিশেষ গোষ্ঠী।
ইনু বলেন, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সরকারকে কোণঠাসা করা।
উন্নত দেশ জঙ্গি দমনে হিমশিম খেলেও দেশের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট দক্ষতার পরিচয় দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ঊচ্চ আদালতের রায় শেষে বিচারাধীন ৭০ জঙ্গির মৃত্যুদণ্ডের রায় কার্যকর সম্ভব হবে বলেও জানান ইনু।