জাতীয়

ফাঁকা হয়ে গেছে যানজটের শহর ঢাকা, নেই কাউন্টারে ভীড়

নেই কাউন্টারে ভীড়
নেই কাউন্টারে ভীড়

স্বজনদের সঙ্গে ঈদ উদপান করতে পুরোদমে রাজধানী ছেড়েছেন নগরবাসী। হঠাৎ করেই প্রায় ফাঁকা হয়ে গেছে নিত্য যানজটের এ শহর।

বৃষ্টি উপেক্ষা করে ঈদের আগের দিনও বুধবার রাজধানী ছাড়ছেন অনেকেই।

সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ট্রেন, বাস ও লঞ্চে করে ঢাকা ছাড়ছেন তারা। তবে আগের দিনগুলোতে অধিকাংশ যাত্রী রাজধানী ছাড়ায় কমলাপুর রেলস্টেশন ও বাস-লঞ্চ টার্মিনালগুলোতে তেমন ভিড় নেই আজ। বৃষ্টিতে ভোগান্তি হলেও কোনো রকমের চাপ ছাড়া বাড়ি ফিরতে পেরে খুশি তারা।

বুধবার ঈদ হচ্ছে, সে ভাবনায় অধিকাংশ মানুষ আগের দিনগুলোতে মঙ্গলবার ঢাকা ছাড়ায় বুধবার কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের তেমন ভিড় নেই। অনেক যাত্রীই সকালে এসে টিকেট সংগ্রহ করে বাড়ি ফিরছেন। ভিড় না থাকায় স্বস্তিতে বাড়ি যেতে পেরে বেশ খুশি ঘরে ফেরা ঈদযাত্রীরা।

এদিকে, যাত্রী সঙ্কটে বিভিন্ন রুটের ১৬টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, বাস টার্মিনালগুলোতেও যাত্রীদের তেমন ভিড় নেই। সকালে অতিরিক্ত বৃষ্টির কারণে যাত্রীদের কিছুটা দুর্ভোগে পড়তে হয়। তবে যানজটের কারণে গত রাতে বিভিন্ন জেলা থেকে বাস ঢাকা না আসায় টার্মিনালে দীর্ঘ সময় অপেক্ষা করে সকালে ঢাকা ছাড়েন অনেক যাত্রী।

যাত্রী কম থাকাতে বাস ছাড়তে দেরি হওয়ায় কাউন্টারের আশপাশে গাড়ি চলাচলে ধীর গতির কারণে কিছু যানজটের তৈরি হয়।

এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও যাত্রীদের ভিড় কম। যাত্রীরা দেরিতে লঞ্চ ছাড়ার অভিযোগ করলেও মালিকরা বলছেন, যাত্রী না পাওয়ায় তাদের বাধ্য হয়ে বিলম্বে ছাড়তে হচ্ছে।

এদিকে, স্বজনদের সঙ্গে ঈদ উদপান করতে পুরোদমে রাজধানী ছেড়েছেন নগরবাসী। হঠাৎ করেই প্রায় ফাঁকা হয়ে গেছে নিত্য যানজটের এ শহর।

পথে চলতে নেই দুর্ভোগ, নেই পথচারীর ভিড়। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী ও তৈরি পোশাক কারখানার কর্মীরা মঙ্গলবার থেকে ঢাকা ছাড়তে শুরু করায় প্রধান সড়কগুলোতে গণপরিবহন থাকলেও নেই যাত্রীদের ভিড়। বদলে যাওয়া এ শহরের ভিন্নরুপ এখন বেশ উপভোগ করছেন নগরবাসী। রাস্তায় যানজট না থাকায় ট্রাফিক পুলিশও কাটাচ্ছেন অলস সময়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ