জাতীয়

খুশির আবহ নিয়ে এলো ঈদ উল ফিতর

 খুশির আবহ নিয়ে এলো ঈদ
খুশির আবহ নিয়ে এলো ঈদ

রাত পোহালেই ঈদ। চারদিকে এখন আনন্দ আর খুশির আবহ। মাসব্যাপী সংযম সাধনার পর ঈদুল ফিতর বয়ে আনে অনাবিল আনন্দ ও খুশির বার্তা।

ধনী-গরীব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়; ভাগাভাগি করে নেয় ঈদ আনন্দ। ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন,

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়াপারসন।

মুসলিমদের সবচেয়ে বড় এ আনন্দ উৎসব এখন সর্বজনীন। ঈদ উদযাপনে বাড়িঘরে চলছে নানা আয়োজন।

এসেছে খুশির ঈদ; সকলের মাঝে আপনাকে বিলিয়ে দেয়ার বার্তা নিয়ে। অপেক্ষা শুধু রাত পোহানোর, আনন্দে মাতোয়ারা গোটা দেশ। ঈদ-আনন্দের আমেজ এখন চারদিকে ছোটবড় সবার মনে সবার প্রাণে।

ঈদের কেনাকাটা চলেছে গোটা মাস জুড়ে। তবে, শেষ মুহূর্তে অনেকেই ভীড় করছেন বিপণী বিতানে দরকারি শেষ জিনিষটি কিনে নিতে। চাঁদরাতের এ কেনাকাটা চলবে ভোর পর্যন্ত। তরুণীরা নিজেদের সাজিয়ে নিচ্ছেন ঈদের জন্য।

এক মাস সিয়াম সাধনার পর ঈদকে বরণ করে নিতে গৃহিনীদের শুরু হয়েছে নতুন নতুন রান্নার ব্যস্ততা।

পেশায় চিকিৎসক কামরুন্নাহার ডলি; পেশাগত ঝক্কি-ঝামেলার মধ্যেই সেরে নিয়েছেন পরিবারের সবাইকে নিয়ে ঈদ উদযাপনের যাবতীয় প্রস্তুতি।

ঈদকে ঘিরে ঘরের কর্তা থেকে শুরু করে ছেলে-বুড়ো সবারই রয়েছে ভিন্ন ভিন্ন পরিকল্পনা।

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা; এরপরই আসে সাম্য, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও একাত্ববোধের উৎসব ঈদ। সব মানুষ সমান-এই মর্মবাণী ভাস্বর হয়ে ওঠে ঈদ উৎসবের মধ্য দিয়ে।

ঈদ জামাতের জন্য প্রস্তুত রাজধানীসহ সারাদেশের ঈদগাহ ময়দান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ