মুক্তিযুদ্ধের চেতনা দিয়েই রুখতে হবে জঙ্গিবাদ— জানিয়েছেন বিশিষ্টজনেরা।
শুক্রবার রাজধানীতে ঈদ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে এদেশের উন্নতি-অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে—এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান বক্তারা।
নেচে, গেয়ে, বাঙালির নানা ঐতিহ্যকে তুলে ধরে আয়োজিত হলো ঈদ-আনন্দ শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এর আয়োজন করে ঈদ-আনন্দ শোভাযাত্রা পরিষদ। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গুলশানে সন্ত্রাসী হামলার নিন্দা জানান। তিনি বলেন, দেশের অগগ্রতি রুখতেই এ ঘটনা ঘটানো হয়েছে।
অনুষ্ঠানে চিত্রনায়ক ফারুক বলেন, সকল অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় রুখে দাঁড়াতে হবে।
পরে টিএসসি প্রাঙ্গন থেকে শুরু করে ক্যাম্পাস ঘুরে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।