পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে শনিবার রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী।
কর্মব্যস্ত শহরটিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস-ট্রেন করে আসছেন তারা। যাত্রীদের কোলাহলে মুখর কমলাপুর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলো। যাত্রাপথে কোনো ভোগান্তি না হওয়ায় খুশি সবাই।
ঈদের আনন্দের রেশ শেষ না হতে আবারো রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। সকাল থেকেই বাস টার্মিনালগুলোতে পৌঁছতে শুরু করেন ঈদ-ফেরতা মানুষজন।
প্রিয়সান্নিধ্যে ঈদের আনন্দ উপভোগ করলেও নিরাপত্তার অভাবে কিছুটা আতঙ্কের মধ্যে ছিল এবারের ঈদ-উদযাপন। তবে কোনো ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরতে পারায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা।
এদিকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রী নিয়ে ট্রেন এসেছে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে। ছুটি কাটিয়ে ফিরে আসা এ মানুষগুলোর মনে এখনো রয়ে গেছে ঈদের রেশ।
এছাড়া, যারা ঈদের সময় ছুটি পাননি তারা এখন ঘরমুখী হচ্ছেন। সদরঘাট লঞ্চ টার্মিনাল কর্তৃপক্ষ বলছে, পল্টুনের অভাবে লঞ্চ ভিড়তে কিছুটা সমস্যা হলেও এবার যাত্রীদের কোনো ভোগান্তি নেই।
টানা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। শনিবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায় দক্ষিণের বিভিন্ন রুটের লঞ্চে করে আসছেন তারা।
পথে কোনো সমস্যা হয়নি জানিয়ে কর্মজীবী মানুষ বলেন, রোববার থেকে অফিস খোলা থাকায় একদিন আগেই তাদের ফিরতে হয়েছে।
অন্যান্য বছরের তুলনায় এবার ঈদে সদরঘাটে যাত্রীদের তেমন কোনো ঝামেলায় পড়তে হয়নি বলে দাবি করেন সদরঘাট কর্তৃপক্ষ।
এদিকে, যারা ঈদে ছুটি পাননি, তারা এবার হচ্ছেন ঘরমুখী। ঈদের পর যাতায়াতে ঝামেলা কম হয় বলেও জানান তারা।