জাতীয়

জঙ্গিরা যেন জামিন না পান, বিচারকদের কঠোর হওয়ার আহ্বান

আনিসুল হক
আনিসুল হক

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় দায়ের হওয়া মামলার তদন্ত সঠিক পথেই এগুচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

দোষীয়দের দ্রুত বিচারের আওতায় আনার কথাও জানিয়েছেন তিনি।

রোববার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নবনিযুক্ত সহকারী বিচারকদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করে এ কথা বলেন আইনমন্ত্রী।

এরপর সাংবাদিকদের তিনি জানান, যত দ্রুত সম্ভব গুলশান মামলার তদন্ত শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনবে সরকার।

জঙ্গিরা যাতে গ্রেপ্তারের পর ঊচ্চ আদালত থেকে জামিন নিতে না পারেন তার জন্য বিচারকদের কঠোর হওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী।

মন্ত্রী বলেন, ' বিচার বিভাগ স্বাধীন, জামিনের হাত আমাদের না— আমরা সরকারের দিক থেকে বা নির্বাহী বিভাগের দিক থেকে যেটা করতে পারি, প্রসিকিউশন সার্ভিস যেটা আছে, তাদেরকে আমরা এই সব মামলায় জামিন না দিতে বিচারকদের প্রতি অত্যন্ত দৃঢ়ভাবে তাদের যুক্তি-তর্ক রাখতে বলেছি এবং বলছি।

তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতার ওপরে কোনো হস্তক্ষেপ না করে আমি শুধু এইটুকু অনুরোধ করবো, দেশ ও জাতি আমাদের সকলের। সেই দিকে লক্ষ্য রেখে দেশের আইনশৃঙ্খলা রক্ষার একটা বিরাট দায়িত্ব কিন্তু বিচার বিভাগেরও।

তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান নয় অপরাধীদের অপরাধ বিবেচনা নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় এবং ঈদের দিন শোলাকিয়া ঈদগাহের কাছে হামলার ঘটনায় রাজধানীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়িত থাকায় প্রমাণ পাওয়ার পর মন্ত্রী এসব কথা বলেন।

শুক্রবার ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সেনা নেতৃত্বাধীন সমন্বিত অভিযানের মাধ্যমে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের জঙ্গিরা আগেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল। এ ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে নিহত হয় আরো ছয় জন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। আহত হন কমপক্ষে ৪০ জন পুলিশ সদস্য।

আবার ঈদের জামাতের এক কিলোমিটারে মধ্যে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। এ হামলায় ২ পুলিশ সদস্যসহ এক নারী নিহত হয়েছেন। পরে পুলিশ ও হামলাকারীদের মধ্যে গোলাগুলিতে এক হামলাকারী নিহত হন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ