জাতীয়

সন্ত্রাস-জঙ্গি দমনে বাংলাদেশকে বিশেষজ্ঞ সহায়তার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আবুল হাসান মাহমুদ আলী -নিশা দেশাই বিসওয়াল
আবুল হাসান মাহমুদ আলী -নিশা দেশাই বিসওয়াল

সন্ত্রাস ও জঙ্গি দমনে সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে বিশেষজ্ঞ সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার রাজধানীতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এ প্রস্তাব দেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের বলেন, এ সহায়তা কিভাবে নেয়া হবে তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর ঠিক হবে। দেশীয় বিশেষজ্ঞ টিমকে দক্ষ করে গড়ে তুলতেই যুক্তরাষ্ট্র এ সহায়তা দিতে চায় বলে জানান তিনি।

গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় ১ জুলাই জঙ্গি হামলা-পরবর্তী পরিস্থিতিতে নিরাপত্তা সহযোগিতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে যেকোনো পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে জানান মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক গণমাধ্যমকে জানান, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কারিগরি ও বিশেষজ্ঞ পর্যায়ে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে সন্ত্রাস দমনে যৌথ অভিযানের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে পররাষ্ট্র সচিব জানান।

এর আগে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন নিশা দেশাই।

পরে মার্কিন দূতাবাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুটি বৈঠকেই নিশা দেশাই বলেছেন, উভয় দেশকেই সন্ত্রাসবাদের বৈশ্বিক হুমকি মোকাবেলা করতে হচ্ছে। এর বিরুদ্ধে নিজেদের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারের কথাও জানান তিনি। গুলশানে সন্ত্রাসী হামলায় ভুক্তভোগীদের সমবেদনা জানান নিশা।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার অটুট থাকবে।

দুইদিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন সহকারি পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাত করবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ