জাতীয়

পিসটিভির সম্প্রচার বন্ধে আদেশ জারি

বন্ধ হলো পিস টিভি
বন্ধ হলো পিস টিভি

ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে ‘জঙ্গিবাদে উৎসাহ যোগানোর’ অভিযোগ ওঠার পর বাংলাদেশে পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল করেছে সরকার। সোমবার তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপণ জারি করেছে।

গতকাল আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়। এতে বলা হয়, মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ডাউন লিংকের শর্ত ভঙ্গ করায় বিদেশি ফ্রি-টু-এয়ার টিভি চ্যানেল পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল করা হল।

প্রজ্ঞাপণে বলা হয়েছে, বাংলাদেশের ভেতরে পিস টিভির সব ধরনের সম্প্রচার বন্ধের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

এই প্রজ্ঞাপাণের অনুলিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তর, বিটিভি ও কেবল অপারেটরদের সংগঠন কোয়াবেও পাঠানো হয়েছে।

এদিকে, পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিলের পর বাংলাদেশে অনলাইন ও সোশাল মিডিয়ায়ও এই টিভির সম্প্রচার বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, শিগগিরই টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সঙ্গে এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, সোমবার নির্দেশনা পাওয়ামাত্র অনলাইনে পিস টিভির লাইভ, ইউটিউব বা ফেইসবুকের ইউআরএল নির্দিষ্ট করে বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

গত ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় সঙ্গে জড়িতদের মধ্যে কমপক্ষে দুইজন সামাজিক যোগাযোগের মাধ্যমে জাকির নায়েকের অনুসারী বলে জানা গেছে। বিষয়টি প্রকাশ হওয়ার পর জাকির নায়েকের বিরুদ্ধে তরুণ সমাজকে জঙ্গিবাদে উৎসাহ প্রদানের অভিযোগ উঠে।

এর পরিপ্রেক্ষিতে শুক্রবার দুপুরে নিজের ফেসইবুক পেজে আপলোড করা একটি ভিডিওতে গুলশান হামলা এবং তাকে ঘিরে আলোচনার বিষয়ে কথা বলেন জাকির নায়েক। এতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন তিনি।

এদিকে ভারত সরকার এরইমধ্যে সেখানে পিচ টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ করে দিয়েছে। পাশাপাশি জাকির নায়েকের বক্তব্য খতিয়ে দেখতে গঠন করেছে ৯টি কমিটি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ