জাতীয়

গুলশান হামলা, উন্নয়ন প্রকল্পে প্রভাব পড়বে না: সেতুমন্ত্রী

সেতুমন্ত্রী
সেতুমন্ত্রী

রাজধানীর গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় দেশের যোগাযোগ খাতের কোনো প্রকল্প থেমে নেই— আর এতে অর্থ সহায়তাও বন্ধ হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সচিবালয়ে দুপুরে কর্মকর্তাদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে এ কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, গুলশান হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে প্রকল্পগুলোতে কর্মরত সব কর্মকর্তা ও পরামর্শকদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার।

পদ্মাসেতু, মেট্রোরেলসহ সব প্রকল্প চলমান রয়েছে— উল্লেখ করে মন্ত্রী বলেন মেট্রোরেল-৬ এর নির্মাণ কাজ চলছে। এ হামলায় নিহত জাপানিরা মেট্রোরেল লাইন-১ ও ৫ এর সম্ভাব্যতা যাছাইকারী ছিলেন—এ দলের প্রধান আহত অবস্থায় জাপানে ফিরে গিয়েছেন।

বিগত দিনের চেয়ে এবার ঘরে-ফেরা মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছে উল্লেখ করে সড়ক দুর্ঘটনার জন্য মহাসড়কে চলাচলকারী ইজিবাইক ও মোটরসাইকেলকেই দায়ী করেন তিনি।

ভবিষ্যতে নিয়মের বাইরে চলাচলকারী এসব যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

এছাড়া, আসছে ঈদুল আযহায় ঘরে ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তাদের ছুটি বাতিলের নির্দেশনা দেন তিনি।

এ সময় গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনার প্রভাব দেশের কোনও উন্নয়ন কর্মকাণ্ডে প্রভাব পড়বে না বলেও উল্লেখ করেন মন্ত্রী। বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এরই মধ্যে জাইকা বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

একই সঙ্গে বৈঠকে আগামী ঈদুল ফিতরে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে কোরবানির ঈদ পর্যন্ত গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তাদের ছুটি না কাটানোর নির্দেশনা দেন মন্ত্রী।

প্রসঙ্গত, ১ জুলাই (শুক্রবার) রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সেনা নেতৃত্বাধীন সমন্বিত অভিযানের মাধ্যমে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের জঙ্গিরা আগেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল। তাদের মধ্যে ৭ জনই ছিলেন মেট্রোরেল পরামর্শ।

এ ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে নিহত হয় আরও ছয় জন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। আহত হন কমপক্ষে ৪০ জন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ