জাতীয়

সন্ত্রাস-জঙ্গিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার নির্দেশ: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

সব শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও জঙ্গিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের তাগিদ দিয়ে কোনো ভয় বা শঙ্কার কাছে মাথা নত না করতে মন্ত্রীদের দিক নির্দেশনা দেন।

দীর্ঘ ঈদের ছুটির পর সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক।

বৈঠকের শুরুতেই গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার বিষয়ে আলোচনা হয়। দেশে সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা বন্ধে জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মন্ত্রীদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

পরিবার থেকে শুরু করে ধর্মীয় উপাসনালয় এবং সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখার কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরো বলেন, জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে— আর জনগণকে সতর্ক ও সচেতন করতে হবে।

এছাড়া মন্ত্রিসভা বৈঠকে কৃষি গবেষণা ইনস্টিটিউট আইনের খসড়ায় অনুমোদন দেয়া হয়। কৃষিখাতে তথ্য-প্রযুক্তির ব্যবহার ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় গবেষণা কাজের সুযোগ সৃস্টির বিষয়ে বিস্তারিত রয়েছে আইনে।

এছাড়া কুয়েত ও বাহারাইনের সঙ্গে দুটি বিনিয়োগ চুক্তির অনুসর্মথের প্রস্তাবেও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ