সাতশো কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ৫টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি-২ সম্মেলন কেন্দ্রে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল।
বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল প্রেস ব্রিফিংয়ে প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
কামাল বলেন, গত অর্থবছরে (২০১৫-১৬) দেশে গড় মূল্যস্ফীতি প্রাক্কলনের চেয়ে কিছুটা কম হয়েছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ৫.৯২% আর ওই অর্থবছরের বাজেটে প্রাক্কলিত মূল্যস্ফীতি ছিল ৬.২০%।
তিনি বলেন, সরকার দায়িত্ব নেয়ার পর থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে— এর ফলে গত অর্থবছরে মূল্যস্ফীতি বাজেটে প্রাক্কলনের চেয়ে কম হয়েছে।
গত অর্থবছরে গড় মূল্যস্ফীতি প্রাক্কলনের চেয়ে কম থাকলেও গত মাসে অর্থাৎ জুনে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৫.৫৩% হয়েছে।
এর আগের অর্থবছরে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৩.৩৫%।