গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু এ কথা বলেন।
সাজু বলেন, জঙ্গি হামলার প্রতিবাদে ১৬ জুলাই দেশের সব উপজেলায় জনসচেতনতা সমাবেশের আয়োজন করা হবে। আর ১৯ জুলাই দেশের সব জেলা এবং ২৩ জুলাই সকল বিভাগীয় শহরে সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসবিরোধী সমাবেশ করা হবে।
এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাসব্যাপী ক্লাস শুরু আগে পাঁচ মিনিট করে শিক্ষার্থীদের জঙ্গিবাদের কুফল সম্পর্কে সচেতন করা হবে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: