জাতীয়

বিদেশে বাংলাদেশি নারী শ্রমিকরা যৌন নির্যাতনের শিকার

যৌন নির্যাতনের শিকার নারী শ্রমিকরা
যৌন নির্যাতনের শিকার নারী শ্রমিকরা

বাংলাদেশ থেকে কাজের জন্য সংযুক্ত আরব আমিরাতে অনেক নারীকেই ২১ ঘণ্টা কাজ করতে বাধ্য করা, ঠিক মতো খাবার না দেয়া, যৌন হয়রানির শিকার এবং বেতন না দেয়ার অভিযোগ উঠেছে।

বুধবার হিউম্যান রাইটস ওয়াচ একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ থেকে কাজের জন্য সংযুক্ত আরব আমিরাতে আসেন আসমা। কিন্তু তার রিক্রুটিং এজেন্ট তাকে একজন ওমানি ব্যক্তির কাছে বিক্রি করে দেয়, যিনি তার পাসপোর্ট আটকে রেখে ওমানে নিয়ে যায়।

সেখানে তার বাড়িতে তাকে দিনে ২১ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হতো, ঠিক মতো খাবার দেয়া হতো না এবং যৌন হয়রানি করা হতো এবং তাকে একটাকাও বেতন দেয়া হয়নি।

হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ওমানে এভাবে নির্যাতনের শিকার হচ্ছে অনেক বিদেশি গৃহকর্মী। ওমানের অনেক বাড়িতে বিদেশি গৃহকর্মীরা বন্দী হয়ে রয়েছেন।

ওমানে ১ লাখ ৩০ হাজার বিদেশি শ্রমিক রয়েছে। বাংলাদেশ ছাড়াও ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল আর ইথিওপিয়ার শ্রমিকরা এরকম নির্যাতনের শিকার হচ্ছেন বলে প্রতিবেদনে উঠে এসেছে।

আসমা খাতুন বলেন, 'আমি ভোর সাড়ে ৪টায় কাজ শুরু করতাম, আর শেষ হতো রাত ১টায়। সারাদিনে তারা একবারও আমাকে বসতেও দিতো । আমি কাজ ছেড়ে দিতে চাইলে বলতো, তোমাকে আমরা কিনে এনেছি, আমাদের টাকা দিলে তুমি যেতে পারবে।'

প্রতিবেদন উঠে এসেছে, ওমানের কাফালা পদ্ধতির কারণে অভিবাসী শ্রমিকদের এ হয়রানির সুযোগ পাচ্ছেন মালিকরা।

সংস্থাটি বলছে, ওমানের অনেক বাড়ির দরজার আড়ালে বন্দী হয়ে রয়েছে অভিবাসী শ্রমিকরা— দাসত্ব, যৌন নির্যাতন, মারধর, বেতন না দেয়ার তো অনেক নির্যাতনের শিকার হচ্ছেন তারা।

হিউম্যান রাইটস ওয়াচ আসমার মতো ৫৯জন অভিবাসী শ্রমিকের সাক্ষাৎকার নিয়েছে। এদের অনেকেই বলেছেন, তাদের পাচার করে বা জোর করে কাজে বাধ্য করা হচ্ছে। তাদের মালিকরা বলেছেন, তাদের তারা কিনে নিয়েছেন।

অভিবাসী শ্রমিকদের রক্ষায় কার্যকর ভূমিকা রাখার জন্য ওমানের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। সূত্র বিবিসি বাংলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ