জাতীয়

জাতীয় স্বার্থের নিরিখে জঙ্গি-সন্ত্রাস দমনে সহায়তা নেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

মাহমুদ আলী
মাহমুদ আলী

জাতীয় স্বার্থ ও প্রয়োজনের নিরিখে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের সহায়তা নেবে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন মালয়শিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, দেশের স্বার্থ ও প্রয়োজন বিবেচনা করেই যুক্তরাষ্ট্রের সহায়তা নেয়া হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে, সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক সমস্যা বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, এখানে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই।

সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে করণীয় বিষয়ে এশিয়া-ইউরোপ মিটিং-আসেম সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে অনুষ্ঠেয় এ সম্মেলনে জাপান, রাশিয়া, ইতালি, ভারতসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। এ সম্মেলনে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী অভিযান, অভিবাসন সংকট মোকাবেলা এবং কানেকটিভিটির মতো বিষয়গুলো আলোচনা হবে। সম্মেলনে যোগ দিতে কাল- বৃহস্পতিবার মঙ্গোলিয়ার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।

এশিয়া ও ইউরোপের ৫৩টি দেশ নিয়ে গঠিত এশিয়া-ইউরোপ মিটিং-আসেম। ১৫ জুলাই মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে অনুষ্ঠিত হবে আসেম'-এর ১১তম শীর্ষ সম্মেলন।

সেখানে যোগ দিতেই বৃহস্পতিবার ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার এ সফর উপলক্ষে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

বিশ্বের প্রায় ১৭টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সেখানে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে করণীয় বিষয়ে আলোচনা করবেন তারা।

এছাড়াও দুদিনের এই আন্তর্জাতিক সম্মেলনের আলোচনায় সন্ত্রাসবিরোধী অভিযান বিশেষ গুরুত্ব পাবে।

পাশাপাশি বিশ্বব্যাপী অভিবাসন সংকট মোকাবেলা, কানেকটিভিটিসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ও আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি ঢাকার গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলায় জাপান, ইতালিসহ বিদেশি নাগরিক নিহতের ঘটনায় জঙ্গিবাদ নির্মূলে আরো কঠোর অবস্থান নিয়েছে সরকার। আর এ বিষয়ে সরকারকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ বলে জানান তিনি।

গত রোববার সন্ত্রাস ও জঙ্গি দমনে সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে বিশেষজ্ঞ সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

ওইদিন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের বলেন, এ সহায়তা কিভাবে নেয়া হবে তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর ঠিক হবে। দেশীয় বিশেষজ্ঞ টিমকে দক্ষ করে গড়ে তুলতেই যুক্তরাষ্ট্র এ সহায়তা দিতে চায় বলে জানান তিনি।

গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় ১ জুলাই জঙ্গি হামলা-পরবর্তী পরিস্থিতিতে নিরাপত্তা সহযোগিতা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে যেকোনো পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে জানান মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক গণমাধ্যমকে জানান, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কারিগরি ও বিশেষজ্ঞ পর্যায়ে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে সন্ত্রাস দমনে যৌথ অভিযানের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে পররাষ্ট্র সচিব জানান।

প্রসঙ্গত, গত ১ জুলাই (শুক্রবার) রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সেনা নেতৃত্বাধীন সমন্বিত অভিযানের মাধ্যমে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের জঙ্গিরা আগেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল।

এ ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে নিহত হয় আরও ছয় জন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। আহত হন কমপক্ষে ৪০ জন। এছাড়া ঈদের শোলাকিয়ায় ঈদগাহ ময়দানের কাছে এক কিলোমিটারের মধ্যে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ এক নারী নিহত হয়। পরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে এক হামলাকারী নিহত হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ