জাতীয়

প্রায় ২০ ঘণ্টা পর মিলল সানজিদার মৃতদেহ

 সানজিদা
সানজিদা

রাজধানীর মহাখালীতে নালায় পড়ে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর শিশু সানজিদার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মহাখালী বাসস্ট্যান্ডের পেছন থেকে নিকেতন পর্যন্ত পয়ো:নিষ্কাশন নালাটির কোনো দেয়াল বা নেট নেই। আর এর কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী।

বুধবার দুপুরে ছয় বছর বয়সী সানজিদা সহপাঠির সঙ্গে খেলতে গিয়েছিল বাসার কাছেই নালার পাশে। ওই সহপাঠীই প্রথম জানায় যে সানজিদা নালায় পড়ে গেছে। খবর শুনেই ছুটে আসেন ভ্যান চালক বাবা। নিজেদের চেষ্টা ব্যর্থ হলে খবর দেয়া হয় দমকল বাহিনীকে।

দমকলবাহিনীর একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায় বুধবার বিকাল ৩টা থেকে। দীর্ঘ প্রায় ৯ ঘন্টা উদ্ধার তৎপরতা চালানোর পরও দমকল বাহিনী সানজিদাকে খুঁজে পায়নি।

রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার তৎপরতা স্থগিত করে বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধার কাজ চালানো হবে বলে জানানো হয় দমকল বাহিনীর পক্ষ থেকে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ