সাইবার অপরাধ, সন্ত্রাসবাদ নির্মূলে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করছে –জানিয়েছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাশা বার্নিকাটের বৈঠকের পর এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়েছে—সন্ত্রাস মোকাবেলায় গণতন্ত্র ও টেকসই উন্নয়ন কিভাবে করা যায় এ নিয়েও আলোচনা হয়েছে।
এ বৈঠক নিয়মিত বৈঠক অংশ উল্লেখ করে তিনি বলেন, ঘন ঘন বৈঠকের মাধ্যমে উভয় দেশের মধ্যে সম্পর্ক গভীর হবে।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা অব্যাহত আছে বলেও এ সময় জানান মার্কিন রাষ্ট্রদূত।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: