জাতীয়

নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে সর্তক প্রশাসন

সর্তক প্রশাসন
সর্তক প্রশাসন

রাজধানী গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় জড়িতদের মধ্যে কয়েকজন ঘটনার বেশ কয়েকদিন আগে থেকেই নিখোঁজ ছিল আর তাই সারাদেশের নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। তারা এখন তালিকা করছেন কোন এলাকা বা বিশ্ববিদ্যালয় থেকে ৩ মাস, ৬ মাস কিংবা তারও বেশি সময় ধরে কেউ নিখোঁজ আছে কি-না!

চট্টগ্রাম শহর ও জেলায় বেশ কিছু তরুণ নিখোঁজ বলে এরইমধ্যে তথ্য পেয়েছে পুলিশ। এদের মধ্যে একজন জামাতকর্মীর নাশকতায় জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে।

এরপরই সারাদেশে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে সরকার। দীর্ঘদিন অনুপস্থিত শিক্ষার্থীদের খোঁজ-খবর করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়কেও নির্দেশনা দেওয়া হয়েছে।

এরইপরিপ্রেক্ষিতে চট্টগ্রামেও নিখোঁজ ব্যক্তিদের ব্যাপারে প্রশাসন অনুসন্ধান চালাচ্ছে। আলাদাভাবে কাজ করছে জেলা পুলিশ ও নগর পুলিশ। দুটি কমিটিও গঠন করা হয়েছে।

চট্টগ্রাম শহর ও জেলায় গত ৬ মাসে নিখোঁজদের তালিকা করেছে জেলা পুলিশ। এপর্যন্ত ৫ জন নিখোঁজ থাকার তথ্য পেয়েছে তারা। এদের মধ্যে একজন জামাতের সক্রিয় কর্মী ছিল এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা ছিল।

আর বিশ্ববিদ্যালয় ও এলাকাভিত্তিক নিখোঁজদের তালিকা তৈরি করছে নগর পুলিশ। নিখোঁজ ব্যক্তিরা জঙ্গি কর্মকাণ্ড কিংবা অন্য কোন অপরাধে জড়িয়ে পড়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

এলাকার জনপ্রতিনিধিদেরও এ কাজে সম্পৃক্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ