জাতীয়

সারাদেশে জুমার নামাযে একই খুতবা পাঠ

খুতবা
খুতবা

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাযে যে খুতবা পাঠ করা হবে— তা সারাদেশের সব মসজিদে অনুসরণের জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

শুক্রবার জাতীয় মসজিদ কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

বাংলা ও আরবী ভাষায় লেখা খুতবাটি এরই মধ্যে দেশের সব মসজিদে পাঠানো হয়েছে। আজকের জুমার নামাজের খুতবার শিরোনাম হচ্ছে ‘অশান্তি, জঙ্গিবাদ এবং সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণ’।

ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমামের নেতৃত্বে ১৫ জনের একটি প্যানেল এই খুতবাটি প্রণয়ন করেছে।

জঙ্গিবাদ ও সন্ত্রাসের সঙ্গে ইসলামের যে কোনো সম্পর্ক নেই তা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা-বিশ্লেষণ করে খুতবার বক্তব্যে তুলে ধরা হয়েছে।

এখন থেকে প্রতি জুমার জন্য কোরআন ও হাদীসের আলোকে খুতবা তৈরি করা হবে এবং তা দেশের সব মসজিদে অনুসরণ করতে ইমাম ও খতিবদের পরামর্শ দেয়া হয়েছে। এই খুতবা পাঠে বাধ্যবাধকতা নেই।

তবে যারা অন্তরে ইসলামকে লালন করে তারা কেন্দ্রীয়ভাবে তৈরি এমন খুতবা অনুসরণ করবে বলে আশা করছে ইসলামিক ফাউন্ডেশন। মধ্যপ্রাচ্যের সব দেশে এবং ইরান ও মালয়েশিয়াতেও সরকারিভাবে খুতবা তৈরি করে দেয়া হয়।

এদিকে, দেশের বিভিন্ন জায়গায় মসজিদে মসজিদে ইসলামিক ফাউন্ডেশন প্রণীত খুতবা পাঠ করা হয়েছে।

সাতক্ষীরাসহ বিভিন্ন জেলার মসজিদগুলোতে জুমার নামাজের আগে এ খুতবা পাঠ করা হয়। সারাদেশে একই খুতবা পাঠের এ উদ্যোগ প্রাথমিক হলেও খুবই প্রয়োজনীয় বলে মনে করছেন মুসল্লিরা।

এর ফলে ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিপথগামী করা অনেকাংশেই বন্ধ হবে বলে মনে করেন তারা। সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারন মানুষ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ