উগ্রবাদীদের সঙ্গে নিয়ে উগ্রবাদ দমন ও প্রতিরোধ করা যাবে না—বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডে ঝটিকা সফরে গিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে ঠিক করতে হবে তাদের প্রধান টার্গেট কে ‘সাম্প্রদায়িক উগ্রবাদ’ নাকি ‘আওয়ামী লীগ’। এরপরই জঙ্গি বা উগ্রবাদ প্রতিরোধে তাদের মানসিকতার প্রকাশ ঘটবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে ফোরলেন ও সওজের কর্মকর্তারা ছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: