বাংলাদেশে জঙ্গি কর্মকাণ্ডে পাকিস্তানী গোয়েন্দার মদদ রয়েছে—বলে দাবি করেছে বাংলাদেশ তরীকত ফেডারেশন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান নজীবুল বশর মাইজভান্ডার এ কথা বলেন।
তিনি বলেন, পাকিস্তানের দূতাবাস বন্ধ করে দিলে দেশে জঙ্গিবাদী কর্মকাণ্ড কমে আসবে। দেশে সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ডে বিএনপি-জামাতকে শুধু দোষারোপ না করে এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ারও দাবি জানান নজিবুল বশর।
এ সময় ১৬ জুলাই সারাদেশে মাজার, দরগাহে জঙ্গি বিরোধী কমিটি গঠনের ঘোষণা দেয় তরীকত ফেডারেশন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: