জাতীয়

গুলশান-শোলাকিয়া হামলায় জড়িতরা শনাক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়াসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জড়িতদের এবং তাদের মদদদাতাদের শনাক্ত করা হয়েছে—বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তদন্ত শেষ হলে এর সবই খোলাসা করা হবে— উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন বলেন, এরা সবাই দেশি হলেও তাদের বিদেশি মদদদাতা থাকলেও থাকতের পারে। প্রয়োজন অনুযায়ী বন্ধুপ্রতিম বিদেশি রাষ্ট্রের কাছ থেকে সাইবার নিরাপত্তা সম্পর্কিত সহযোগিতা নেয়া হবে।

এ সময় সাংবাদিকরা গুলশান হামলার ঘটনায় সরকারের তৎপরতার পরবর্তী হালনাগাদ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত শেষে জড়িত প্রত্যেকের বিষয় রহস্য উন্মোচিত হবে।

গুলশান হামলায় নিহত হওয়া পুলিশ কর্মকর্তা সালাউদ্দিনের সমালোচনাকারীদেরও পাল্টা সমালোচনা করেন তিনি।

এছাড় নিরাপত্তা ইস্যুতে বিশেষ করে সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিদেশি বন্ধু রাষ্ট্রের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নেয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান প্রকাশ্যে-গোপনে অব্যাহত থাকবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ